Posts

Showing posts from March, 2026

বুকের দুধ খাওয়ানো মায়েদের পুষ্টির চাহিদা এবং যত্ন

ভূমিকাঃ মাতৃত্ব একজন মায়ের জন্য যেমন অপার সৌন্দর্যের বিষয় তেমনি তা চ্যালেঞ্জিং ও বটে। প্রসবের পর একজন মায়ের শরীর এই সময় নানা পরিবর্তনের ভিতর দিয়ে যায়। গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তান প্রসব এবং প্রসাবের পর সন্তানকে দুধ খাওয়ানোর সময় মায়ের শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায়। কেননা এই সময়ে তাকে অতিরিক্ত আরেকটি শরীর কে পুষ্টি প্রদান করতে হয়। তাই এই সময় মায়ের জন্য পর্যাপ্ত পুষ্টির জোগান না হলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়াও এই সময় পর্যাপ্ত পরিমাণে শারীরিক ও মানসিক বিশ্রাম প্রয়োজন মায়ের জন্য। বুকের দুধ খাওয়ানো মায়ের খাবার তালিকাঃ মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি সরবরাহ করার জন্য নিচের খাবার খেতে দিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবারঃ প্রাণিজ প্রোটিনের অন্যতম উৎস হল মাছ, মাংস, ডিম, দুধ, সীফুড(চিংড়ি কাঁকড়া, শামুক) ইত্যাদি। আর উদ্ভিদ প্রোটিনের ভেতর অন্যতম হলো সকল প্রকার ডাল, বাদাম ও বীজ। রোগীকে প্রোটি ন সমৃদ্ধ এই সকল খাবার পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে।  ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারঃ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের অন্যতম উৎস হলো দুধ, দই, পনির ইত্যাদি। এগুলো হাড়ের স্বাস্থ...